রান্নার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ মিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: রান্নার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও কেন্দ্রীয় রাজনৈতিক প্রতিহিংসা পরায়নতার বিরুদ্ধে এবং বিলকিস বানোর সাজাপ্রাপ্ত ধর্ষণকারীদের নির্লজ্জ মুক্তির প্রতিবাদে মহিলা মিছিল কোচবিহারে। বৃহস্পতিবার কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে কোচবিহার শহরের স্টেশন চৌপথিতে থেকে ওই মিছিল বের হয়। ওই মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ওই মিছিল শেষ হয় সাগরদীঘি সংলগ্ন গান্ধী মূর্তি পাদদেশে।
এদিন মিছিলে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার মহিলা সংগঠনের সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা, আলোয়ানা পারভিন, মমতাজ বেগম, অপর্ণা নন্দী সহ জেলার বিভিন্ন ব্লকের সভানেত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *