শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার ,আর তাতেই ঘটছে দুর্ঘটনা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাস্তার উপর পড়ে থাকা তারে দুর্ঘটনায় আহত এক ব্যক্তি । আহত এই ব্যক্তির নাম রাজু দাস । বর্তমানে এই ব্যক্তি রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আজ নদিয়ার রানাঘাট দক্ষিন পাড়ায় ঘটে এই দুর্ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করলো ডিওয়াইএফআই কর্মীরা। জানা যায় পএকটি টোটোর সাথে জড়িয়ে যায় তার এরপরই ওই তারের সাথে বেঁধে পথ চলতি এক ব্যক্তির আছরে পরে রাস্তায় । তড়িঘড়ি স্থানীয়দের সহযোগিতায় নিয়ে আসা হয় রানাঘাট মহাকুমা হাসপাতালে ।জানা যায় ওই ব্যক্তি মাথায় ও কোমরে গুরুতর চোট পেয়েছে। এরপরেই ডিওআইএফআইয়ের সংগঠনের তরফ থেকে রাজ্য সড়ক অবরোধ করা হয়। রানাঘাট পৌরসভা আশ্বাসে ও রানাঘাট পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *