আবদুল হাই, বাঁকুড়াঃ দুর্ঘটনার রাশ টানতে কোতুলপুর পুলিশের পক্ষ থেকে ছাত্রীদের নিয়ে একটি সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান করা হলো। কোতুলপুর সরোজ বাসিনি বালিকা বিদ্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কোতুলপুর নেতাজি মোড়ে ট্রাফিক বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয় ছাত্রীরা ট্রাফিক নিয়ম জেনে তারাই করলেন ট্রাফিক গিরি। কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তিনি নিজে সাধারণ মানুষকে মাইকে করে প্রচারের মধ্য দিয়ে সচেতন করেন এবং ছাত্রীদের ট্রাফিক নিয়ম বোঝালেন পরে ছাত্রীদের দিয়ে ট্রাফিক গিরি করিয়ে যান চলাচল করালেন। ছাত্রীরা ও খুবই উৎসাহী আজকের জন্য তারা ট্রাফিক গিরি করতে পেরে । সমস্ত বিষয়ের সঙ্গে ছিলেন কোতুলপুর থানা ভারপ্রাপ্ত আধিকারিক শুভাশীষ হালদার ট্রাফিক ওসি অলকেশ প্রতি এবং সঞ্জয় কুন্ডু সহ আরও আধিকারিকেরা। ছাত্রীরা জানান তারা তাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের ট্রাফিক ও হেলমেট পড়ে বাইক চালানো নিয়ে সচেতন করবেন। তারা যেটা জানতে পারলেন সেগুলো সহপাঠীদের সাথে আলোচনা করবেন। এত করেও কি অসচেতন মানুষের চেতন ফিরবে ? উত্তরের জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
ছাত্রীদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি।












Leave a Reply