আলিপুরদুয়ারের কালচিনি চৌপথি এলকায় প্রতিবাদ পথসভায় শামিল হল কালচিনি ব্লক যুব কংগ্রেসের সদস্যরা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রাজ্য ভাগের বিরোধিতায় এবং অবিলম্বে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের গ্রেফতারের দাবিতে শুক্রবার আলিপুরদুয়ারের কালচিনি চৌপথি এলকায় প্রতিবাদ পথসভায় শামিল হল কালচিনি ব্লক যুব কংগ্রেসের সদস্যরা। এদিনের ওই পথসভায় ব্লকের ১১ টি অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা উপস্থিত হয়েছিলেন। এ বিষয়ে কালচিনি তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি জানান, ‘শুধু কালচিনি নয় আজ ব্লকের বাকি অঞ্চল গুলিতেও এই প্রতিবাদ পথসভা চলবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *