আলিপুরদুয়ার জেলা শহরের দুর্গা বাড়ি রাসমেলাতেও মানুষের ভির উপচে পড়ছে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কোচবিহারের রাসমেলাতো জগত বিখ্যাত। কিন্তু জেলা স্তরের রাস মেলাও কিন্তু জমজমাট হয়ে উঠেছে। আলিপুরদুয়ার জেলা শহরের দুর্গা বাড়ি রাসমেলাতেও মানুষের ভির উপচে পড়ছে। আলিপুরদুয়ারের দুর্গাবাড়ির রাস মেলার এবার অন্যতম আকর্ষন মাটির মুর্তির রামায়ন মহাভারত।

শ্রী কৃষ্ণের কংসবধ থেকে পঞ্চপান্ডবের যুদ্ধের নানান কাহীনি মাটির মুর্তি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। এবার আলিপুরদুয়ারের রাস মেলা ৭৬ বছরে পা দিল। আলিপুরদুয়ার দুর্গাবাড়ির কোষাধ্যক্ষ পরিতোষ বিশ্বাস বলেন, “ এবার আলিপুরদুয়ার দুর্গাবাড়ির রাসমেলা ৭৬ তম বর্ষে পদার্পন করেছে। আমাদের এই মেলা ১৫ দিন চলবে। এবার মেলায় সাংস্কৃতিক মঞ্চ তৈরি করা হয়েছে । এবার আমাদের রাস মেলার বিশেষ আকর্ষন পুতুলে রামায়ন মহাভারত মহাকাব্যের কাহীনি ফুটিয়ে তোলা হয়েছে। এবার শিশুদের কাছে এই রাসমেলা বিশেষ রূপ নিয়ে হাজির হয়েছে। রাস মেলা বেশ জমজমাট হয়ে উঠেছে।” আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন পাচ হাজারের বেশি মানুষ এই মেলা ঘুরতে আসছেন। জানা গিয়েছে, আলিপুরদুয়ার দুর্গা বাড়ি ও আলিপুরদুয়ার পুরসভার যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। গরম জিলেপি থেকে হরেক রকম খেলনার দোকান, বাসন পত্র ও কাঠের সরঞ্জামের জিনিস মেলার আকর্ষনকে বাড়িয়ে দিয়েছে। ছোটদের নাগর দোলনা থেকে শুরু করে মিকি মাউস ও নানান খেলার সামগ্রীতে শিশু মানুষের ভির উপচে পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *