পূর্ব বর্ধমান জেলা পুলিশ ও শক্তিগড় থানার উদ্যোগে রক্তদান শিবির এবং সিসিটিভি কন্ট্রোল রুম উদ্বোধন ।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ফুটবে হাসি বাঁচবে প্রাণ করলে তুমি রক্তদান। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ও শক্তিগড় থানার পরিচালনায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ও পাশাপাশি সিসিটিভি কন্ট্রোল রুম উদ্বোধন করেন।এই উদ্বোধনের উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান পুলিশ সুপার কামনাশীষ সেন, ডিএসপি হেডকোয়ার্টার্স অতনু ঘোষাল, বর্ধমান দুই সমষ্টি অধিকারী সুবর্ণা মজুমদার ও বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশিথ মালিক।এই অনুষ্ঠানটি পরিচালনা করেন শক্তিগড় থানার ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ দীপক সরকার। আজকের এই রক্তদান অনুষ্ঠানে রক্ত স্বেচ্ছায় রক্তদান করেন শক্তিগড় থানার সিভিক ভলেন্টিয়ার্স ও শক্তিগড় থানার পুলিশ ইউনিট। ৫০ জন রক্তদান করেন। ক্যামেরার মুখোমুখি হয়ে জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন বলেন, আজ শক্তিগড় থানার পরিচালনায় রক্তদান শিবির ছিল। পাশাপাশি শক্তিগড় থানায় সিসিটিভি কন্ট্রোল রুম আজ উদ্বোধন হলো। আমি ধন্যবাদ জানাবো শক্তিগড় থানার ওসি দীপক সরকারকে খুব সুন্দরভাবে গোটা অনুষ্ঠানটি ব্যবস্থা করেছে। পাশাপাশি এই সিসিটিভি কন্ট্রোল রুমের ব্যবস্থাপনা খুবই সুন্দর আপনারা দেখলেন এটি সর্বসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ এই সি সি টিভি রুমে নিষিদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *