নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ দুইদিনব্যাপী অনুষ্ঠিত হলো ঐকতানের চতুর্থ মাঘোৎসব। ঐকতানের রীতি মেনে চারা গাছে জল দিয়ে উৎসবের শুভ সূচনা করেন সিরিয়াল ও চলচ্চিত্র অভিনেতা অতনু ব্যানার্জি, মিরাক্কেল খ্যাত কৌতুক অভিনেতা সিধু হেঁস, প্রযোজক পরিচালক অনিন্দ্য কুমার চন্দ্র। এইবার উৎসবের ট্যাগলাইন ছিল ‘সিট বেল্ট বেঁধে নিন, নাটক সিনেমায় দুটো দিন’। দুই দিনের এই উৎসবের প্রথম দিন ঐকতানের কলাকুশলীদের দ্বারা নির্মিত ‘দুইমেরু’, ‘রং পেন্সিল’, ‘পথের বন্ধু’র মতো ছোট ছবি গুলি দেখানো হয়। তাদের রংপেন্সিল ছবিটি দ্বিতীয় সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছিল এবং সেটি নন্দনে প্রদর্শিত হয়। উৎসবের দ্বিতীয় দিনের মূল আকর্ষণ ছিল সুকুমার রায়ের লেখা বিখ্যাত নাটক ‘লক্ষণের শক্তিশেল’। নাটকটি পরিচালনা করেন ঐকতানের কর্ণধার কৌশিক মন্ডল এবং আলোক প্রক্ষেপণে শুভ্রাচল চৌধুরী ও শব্দ প্রক্ষেপণ মিতালী দাস। প্রতিবছরের মত এ বছরও ঐকতান সৃজন সম্মান প্রদান করা হয় ছাতনা ব্লক তথা জেলার বিশিষ্ট নৃত্যশিল্পী সমাপ্তি মুখার্জিকে। দ্বিতীয় দিনের উৎসবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ঝিনুক দুয়ারী, স্নেহাশীষ রায়, কবি চন্দন কর্মকার ও গৌতম গরাই।
ঐকতানের মাঘোৎসব অনুষ্ঠিত হল।












Leave a Reply