এপল বর্ধমান সেন্টারের পক্ষ থেকে ১৫ তম বার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির ও কম্বল বিতরণ।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান রেলওয়ে রঙ্গমঞ্চে এক বেসরকারি কোম্পানী এপল বর্ধমান সেন্টারের পক্ষ থেকে প্রতিবছর এই কোম্পানীর ১৫ তম বার্ষিকী পালন করা হলো ।এই কোম্পানীর 15 তম বার্ষিকীতে রক্তদান শিবির ও দুস্থঃ মানুষদের কম্বল বিতরন ।আজ রক্তদান শিবিরে কোম্পীনির কর্মচারীরা এই রক্তদান শিবির অংশ নেন।এই রক্তদান শিবিরে আর দুশো জন রক্তদাতা স্বেচ্ছায় তাদের রক্ত দান করেন । আজ ১৫ তম বার্ষিকীতে কোম্পানীর অনান্য আধিকারিক সহ উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সুপ্রিয় সামন্ত। কোম্পানির এক সদস্য বলেন, আপনারা জানেন কোম্পানির বিভিন্ন কাজ ছাড়াও আমরা সামাজিক কাজের সাথে যুক্ত। লকডাউনের সময় আমরা বাচ্চাদের মধ্যে বিভিন্ন রকম পুষ্টিকর খাবার বিলি করেছি এছাড়াও লকডাউনে কুড়ি দিন আমরা দুস্থ মানুষদের আহারের ব্যবস্থা করেছিলাম। শুধুমাত্র তাই নয় প্রতি বছর কোম্পানির এই বার্ষিকীতে দুস্থ মানুষদের হাতে কম্বল উপহার দিয়ে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *