নির্বাচনের পর থেকে কর্মীদের উপর অমানবিক অত্যাচার, এরই প্রতিবাদে প্রতিবাদী মিছিল সিপিএমের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  সিপিএম কর্মী সমর্থকদের উপর অত্যাচারের প্রতিবাদে এক বিশাল প্রতিবাদী মিছিল সিপিএমের। উল্লেখ্য গত ২রা মার্চ ত্রিপুরায় নির্বাচন হয়, সিপিএমের শীর্ষ নেতৃত্বদের অভিযোগ, নির্বাচনের পর থেকেই কেন্দ্রের শাসকদলের শিকার হতে হচ্ছে সিপিএম কর্মী সমর্থকদেরকে। বাড়ির গবাদি পশু থেকে শুরু করে শিশুরাও রেহাই পাচ্ছে না তাদের অত্যাচারে। এরই প্রতিবাদে আজ সারা দেশ জুড়ে প্রতিবাদের সামিল হয় সিপিএমের শীর্ষ নেতৃত্বরা, পাশাপাশি একই কর্মসূচি করতে দেখা গেল নদীয়ার শান্তিপুরে। এদিন বিকেলে শান্তিপুর ডাকঘর বাস স্ট্যান্ড থেকে এক প্রতিবাদী বিশাল মিছিলের আয়োজন করে সিপিআইএম এরিয়া কমিটি। মিছিলটি শান্তিপুরের রাজপথ দিয়ে গিয়ে শেষ হয় শান্তিপুর স্টেশন সংলগ্ন গোলপার্ক মোড়ে, সেখানেই এক প্রতিবাদী পথসভার আয়োজন করে সিপিআইএম। বক্তব্যের মধ্যে দিয়ে কেন্দ্রের শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন শীর্ষ নেতৃত্বরা। তবে রাজ্যের শাসক দলকেও কটাক্ষ করতে ছাড়লেন না সিপিএম নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *