নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা আনুমানিক দুটো নাগাদ। মৃত যুবকের নাম দিব্যেন্দু কোলে(27) বাড়ি কালিনগর সদগদ পাড়া এলাকায়। সুত্র মারফত জানা যায় এদিন সে নিজের ট্রাক্টার চালিয়ে বাড়ি ফিরছিলে, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, স্থানীয়রা দেখতে পেয়ে পরিবারে খবরদেয় ও গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায়।
সামগ্রিক ঘটনায় শোকের ছায়া পরিবারে।
নবদ্বীপে ট্রাক্টার চাপা পড়ে মৃত্যু হলো এক যুবকের।












Leave a Reply