বর্ধমানের শক্তিগড়ে শুট আউটের ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত তদন্তকারীদের।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমানের শক্তিগড়ে ভর সন্ধ্যায় শ্যুট আউটে রাজু ঝাঁ খুনের ঘটনায় ঘটনাস্থলে তদন্তে তদন্তকারীরা। ঘটনাস্থল পরিদর্শন করে এসে আবারো অভিযুক্তদের গাড়ি এবং রাজু ঝা এর গাড়িতে পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা করা হয়। ইতিমধ্যেই রাজু ঝাঁয়ের এই শুট আউটের ঘটনায় উঠে এসছে বিভিন্ন রকম তথ্য। তাই বারবার তদন্তকারীরা পরীক্ষা করে দেখছেন।

এই খুনের ঘটনায় ইতিমধ্যেই সিট গঠন করেছে রাজ্য সরকার। সেদিনের ঘটনায় যারা যারা রাজুর ঝয়ের সাথে গাড়িতে উপস্থিত ছিলেন তাদেরকে বারবার জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী অফিসাররা। আজও ডেকে পাঠানো হয়েছিল রাজু ঝাঁয়ের হোটেলের কর্মচারী অঙ্গেশ মিশ্রকে। যদিও সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি হোটেলের কর্মচারী অঙ্গেশ মিশ্র। বারবার তিনি একটা কথাই বলেন আমাদের মানসিক পরিস্থিতি ঠিক নেই। পরবর্তীকালে ক্যামেরার সামনে তিনি বলেন রাজু ঝাঁয়ের বাবার নামে একটু ভুল ছিল তাই আমাদের ডেকে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *