বাইক র‍্যালি করে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি, নেতৃত্বে তৃণমূল বিধায়ক ও চেয়ারম্যান।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  বিশাল বাইক র‍্যালির মধ্যে দিয়ে দিদির সুরক্ষা কবজ কর্মসূচি দিদির দূত প্রতিনিধি দলের। আজ নদীয়ার শান্তিপুর পৌরসভার ১২ টি ওয়ার্ডে এই সুরক্ষা কবজ কর্মসূচিতে অংশগ্রহণ করে শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রোজোকিশোর গোস্বামী। পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক সহ কয়েকশো তৃণমূল কর্মী সমর্থকরা। যদিও দিদির সুরক্ষা কবচ কর্মসূচির মধ্যে দিয়ে ওয়ার্ডের একাধিক মানুষের বাড়িতে গিয়ে বিভিন্ন প্রকল্পের সুবিধার কথা জিজ্ঞাসাবাদ করে প্রতিনিধি দল, এছাড়াও তাদের অভাব অভিযোগ জানার চেষ্টা করে। অন্যদিকে চলছে রমজান মাস, বিভিন্ন ওয়ার্ডের মসজিদ গুলিতে নামাজ পড়তে আসে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। মসজিদগুলোতে গিয়েও ইমাম সাহেব থেকে শুরু করে সকলের সাথে কথা বলে প্রতিনিধি দলেরা। তবে এই কর্মসূচির মধ্যে দিয়ে তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানিয়েছেন, আজ শান্তিপুর পৌরসভা এলাকার ১২টি ওয়ার্ডে এই কর্মসূচি চলছে। আগামী দিন আরো ১২টি ওয়ার্ডে চলবে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। তবে বিশাল বাইক র‍্যালির মধ্যে দিয়ে এই প্রথম শান্তিপুরে হতে দেখা গেল দিদির সুরক্ষা কবজ কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *