নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কালচিনি ব্লকের হাসিমারার বিভিন্ন এলাকায় সিসি টিভি ক্যামেরো লাগানোর দাবি করল এলাকার বাসিন্দারা। চুরি বাড়ছে হাসিমারা এলাকায়।এদিকে কোনও সিসিটিভি ক্যামেরা না থাকায় বাড়ছে এলাকার ব্যবসায়ী ও বাসিন্দাদের মনে ক্ষোভ। হাসিমারা চৌপথি এলাকাটি একটি গুরুত্বপূর্ণ স্থান। এই এলাকা একে মেলে আলিপুরদুয়ার,জলপাইগুড়ি,শিলিগুড়ি যাওয়ার বাস।স্বাভাবিকভাবেই এলাকার ব্যবসা রমরমিয়ে চলে বছরের প্রতিটি সময়ে। জনবহুল এই এলাকাতে সম্প্রতি বেড়ে চলেছে চুরির ঘটনা। কখনও দোকান থেকে আবার কখনও আবার এলাকার বাড়ির থেকে চুরি হয়ে যাচ্ছে। সম্প্রতি, কয়েক মাসে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। সবকটি চুরির ঘটনা ঘটেছে রাতের অন্ধকারে। যেসব বাড়িতে চুরির ঘটনা ঘটেছে সে সময় বাড়িতে কেউ থাকত না বলে জানা যায়।
কালচিনি ব্লকের হাসিমারার বিভিন্ন এলাকায় সিসি টিভি ক্যামেরো লাগানোর দাবি করল এলাকার বাসিন্দারা।












Leave a Reply