ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি দাবিতে আবেদন পত্র সংগ্রহের বিশেষ ক্যাম্প

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি দাবিতে আবেদন পত্র সংগ্রহের বিশেষ ক্যাম্প শুরু হল। শুক্রবার ফালাকাটা ব্লকের গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের বড়ডোবা মৌজায় ওই বিশেষ ক্যাম্পটি করা হয়। এদিন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সভাপতি সুভাষ চন্দ্র রায় বলেন, “ফালাকাটা ব্লকের দশটি অঞ্চলের পঞ্চাশ হাজার সই সংগ্রহের লক্ষ্য মাত্রা আমাদের রয়েছে। আমরা আগামী ১ থেকে দেড় মাসের মধ্যেই তা পূরণ করতে পারব এটুকু আশাবাদী। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে আমরা এই সই করা আবেদনপত্র জমা দেবো এবং তার মাধ্যমেই আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রীর কাছে সেগুলো পাঠানো হবে। দীর্ঘ দু’বছর ধরে ১০০ দিনের কাজ করে আসছে গ্রামের এই দরিদ্র মানুষেরা তারা কাজ করেও একটি টাকাও পায়নি সেই বকেয়া টাকার দাবিতেই আমাদের এই কর্মসূচি শুরু হল ফালাকাটা ব্লকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *