নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- গোপন অভিযানে লক্ষাধিক টাকার চোড়াই শালকাঠ উদ্ধার করল বনদপ্তর, গ্রেপ্তার ২ জন। জানা গিয়েছে, শনিবার ভোর রাতে গোপন সূত্রের খবরে আলিপুরদুয়ার ১ নং ব্লকের পাটকাপাড়া এবং বঞ্চুকামারী এলাকায় অভিযান চালায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। বনদপ্তরের দমনপুর ওয়েস্ট রেঞ্জ, দমনপুর মোবাইল স্কোয়াড ও গরমবিটের বনকর্মীরা যৌথভাবে এই অভিযান চালায়। এদিন ভোররাতে গোপন সূত্রের খবর পেয়ে পাটকাপাড়া এলাকায় একটি চোড়াই শালকাঠ বোঝাই ছোটাহাতি পিকআপ ভ্যানের পিছু করে আটক করে বনকর্মীরা। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ি চালক। পরবর্তীতে বঞ্চুকামারী এলাকা থেকে চোড়ািকাঠ বোঝাই একটি মারুতী ভ্যান ও একটি সাইকেল আটক করে বনকর্মীরা। ঘটনাস্থল থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে বনদপ্তর। জানা গিয়েছে, উদ্ধার হওয়া চোড়াই শালকাঠগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। এদিন অভিযুক্তদের বিরুদ্ধে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্টে মামলা রজু করে আদালতে পেশ করে বনদপ্তর।
গোপন অভিযানে লক্ষাধিক টাকার চোড়াই শালকাঠ উদ্ধার করল বনদপ্তর, গ্রেপ্তার ২ জন।












Leave a Reply