আলিপুরদুয়ার জেলার শামুকতলা তিলের ডাংগা থেকে এক চোলাই মদের কারবারিকে গ্রেপ্তার করে কুমারগ্রাম সার্কেলের আবগারি দপ্তর।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:– শনিবার সকালে আলিপুরদুয়ার জেলার শামুকতলা তিলের ডাংগা থেকে এক চোলাই মদের কারবারিকে গ্রেপ্তার করে কুমারগ্রাম সার্কেলের আবগারি দপ্তর। ধৃত ওই ব্যাক্তির নাম কানাই দাস। জানা গিয়েছে, ওই ব্যাক্তিকে চোলাই মদের ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। ধৃত ব্যাক্তিকে গ্রেপ্তার করে ১০ লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে। আবগারি সুত্রে জানা গিয়েছে, ধৃত ব্যাক্তির স্বাস্থ্য পরীক্ষার পর শনিবার দুপুরে আদালতে পেস করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *