কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়জয়কার, ফালাকাটা ব্লক কংগ্রেস কমিটির দলীয় কার্যালয়ে কংগ্রেসের কর্মী সমর্থকরা ঢাক ও বাদ্যযন্ত্র বাজিয়ে তারা আনন্দ উল্লাসে মেতে ওঠেন।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়জয়কার। এদিকে ফালাকাটায় পথচারীদের লাড্ডু বিতরণ করে মিষ্টিমুখ করিয়ে বোম ফাটিয়ে এবং আবির উড়িয়ে সেই আনন্দ উপভোগ করল ফালাকাটা ব্লক কংগ্রেস কমিটি। শনিবার ফালাকাটা ব্লক কংগ্রেস কমিটির দলীয় কার্যালয়ে কংগ্রেসের কর্মী সমর্থকরা ঢাক ও বাদ্যযন্ত্র বাজিয়ে তারা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। এরপর পথচলতি সকল মানুষদের তারা মিষ্টিমুখ করার এবং সবুজ আবির পরিয়ে দেন। ফালাকাটা ব্লক কংগ্রেসের সভাপতি মৃন্ময় সরকার বলেন, বিজেপির হার এখান থেকেই শুরু হয়েছে আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্রে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে সেই লক্ষ্যেই এগিয়ে চলছে জাতীয় কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *