নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কালচিনি ব্লকে ভাতখাওয়া চা বাগানে বনদফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হল একটি লেপার্ড । শনিবার রাতে চা বাগানে বনদফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দী লেপার্ডটিকে দেখতে পেরে এলাকার বাসিন্দারা বনদফতরে খবর দেয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা পৌছে খাঁচাবন্দী লেপার্ডটিকে উদ্ধার করে। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে লেপার্ডের আতঙ্ক চলছে ভাতখাওয়া চা বাগানে । এখন অবধি লেপার্ডের হানায় বেশ কয়েকজন শ্রমিক জখম হয়েছে। অবশেষে লেপার্ড খাঁচাবন্দী হয় ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গ্ৰামবাসী।
কালচিনি ব্লকে ভাতখাওয়া চা বাগানে বনদফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হল একটি লেপার্ড ।












Leave a Reply