পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক বৈঠক কামাখ্যাগুড়িতে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক বৈঠক কামাখ্যাগুড়িতে। উপস্থিত শিলিগুড়ির বিধায়ক তথা বিজেপির রাজ্য কমিটির নেতা শংকর ঘোষ। মঙ্গলবার কামাখ্যাগুড়ি দলীয় কার্যালয়ে কুমারগ্রাম বিধানসভা ভিত্তিক বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে জানা যায়। উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্য কমিটির নেতা শংকর ঘোষ , রাজ্য এএসটি মোর্চার সহ-সভাপতি, আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তির্কি ছিলেন জেলা বিজেপির সভাপতি ভুষন মোদক সহ অন্যান্য জেলা এবং মন্ডল নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *