বিশাল আকার বারমিস পাইথন উদ্ধার আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খট্টিমারি বনবস্তি এলাকা থেকে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বিশাল আকার বারমিস পাইথন উদ্ধার আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খট্টিমারি বনবস্তি এলাকা থেকে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ভল্কা রেঞ্জের ঘোরামারা বিটের জঙ্গল থেকে লোকালয়ের দিকে চলে আসছিল এক আজগর সাপ। নজরে আসে বনবস্তি এলাকার মানুষের। প্রায় ১২ ফুট লম্বা আজগর দেখতে ভির জমায় কতৈহল মানুষেরা। খবর দেওয়া হয় ঘোরামারা বিটের বন কর্মীদের। বন কর্মীরা ঘটনাস্থলে পৌচ্ছে আজগরটি উদ্ধার করার পর সাপটিকে নিরাপদ বাসস্থানে ছেড়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে ঘোরামারা বিটের অফিসার অভিজিৎ ভট্টাচার্য জানান, সকালের দিকে আমাদের কাছে খবর আসে একটি আজগর সাপ জঙ্গল লাগোয়া একটি নালার ধারে অবস্থান করেছে তৎক্ষনাৎ আমরা সাপটিকে উদ্ধার করি সাপটির স্বাস্থ্য ঠিকঠাক থাকায় তাকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *