অবশেষে কালচিনি ব্লকের মালঙ্গী ও সাঁতালি গ্ৰাম পঞ্চায়েতের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে।

নিজস্ব যংবাদদাতা, আলিপুরদুয়ার:- অবশেষে কালচিনি ব্লকের মালঙ্গী ও সাঁতালি গ্ৰাম পঞ্চায়েতের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। পাড় মালঙ্গী এলাকায় হতে চলেছে স্থায়ী শ্মশান ঘাট। হাসিমারা তোর্ষা সেতু এলাকায় এতদিন অস্থায়ী শ্মশান ঘাট ছিল কিন্ত কোনো শেড এবং চুল্লি কিছুই না থাকায় সৎকার করতে আসা মানুষদের এতদিন খুবই সমস্যা হত। বিশেষত বর্ষা কালে তো সমস্যার অন্ত থাকতো না। বিধানসভা ভোটের পূর্বে হাসিমারা তোর্ষা শ্মশান কালি মন্দিরে পুজো দিতে এসেছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই সময় মন্দির কমিটির পক্ষ থেকে তার কাছে আবেদন করা হয় এলাকায় স্থায়ী শ্মশান ঘাট নির্মাণের জন‍্য। ওই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টা দেখার আশ্বাস দেন। বৃহস্পতিবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের ইঞ্জিনিয়ার ও ব্লক ভূমি দফতরের আধিকারিকেরা হাসিমারা তোর্ষা শ্মশান কালি মন্দিরের অদূরে পাড় মালঙ্গী এলাকায় প্রস্তাবিত শ্মশান ঘাটের জমি পরিদর্শন করতে আসে। এই এলাকায় তৈরি হবে শ্মশান ঘাট উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের থেকে। এই বিষয়ে মন্দির কমিটির সদস্যরা জানান, এলাকায় স্থায়ী শ্মশান ঘাট তৈরি হলে এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যা দূর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *