রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলো আলিপুরদুয়ার জেলার নতুন হাসিমারা এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলো আলিপুরদুয়ার জেলার নতুন হাসিমারা এলাকায়। অভিযোগ, রেশন ডিলার দীর্ঘ কয়েক মাস যাবৎ ধরে গ্ৰাহকের ঠিক মত রেশন প্রদান করছে না। বাসিন্দাদের অভিযোগ, কম পরিমান আটা দিচ্ছে, এমনকি রেশন নিতে এলে শুধু মাত্র টোকন দিয়ে পাঠিয়ে দিচ্ছে আর সেই টোকন নিয়ে গ্ৰাহকের রেশন দোকানে দিনের পর দিন ঘুরতে হচ্ছে। আরো অভিযোগ, অনেক সময় রেশন ডিলার গ্ৰাহকের চাল ও আটা প্রদান না করে তাদের নগদ অর্থ নিতে বাধ‍্য করছে। রবিবার স্থানীয় বাসিন্দারা ও গ্ৰাহকরা রেশন দোকানে এসে বিক্ষোভ প্রদর্শন করে।যদিও এই বিষয়ে রেশন দোকানে দায়িত্বে থাকা বিবেক অগ্ৰয়াল জানান, সময় মত চাল আটা না আসায় অনেক সময় গ্ৰাহকদের ঠিকমত দেওয়া যায় না। কিন্ত কাউকে কম পরিমাণ জিনিসপত্র দেওয়া হয়নি বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *