
নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নগদ ৩৭ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো নদিয়ার গাংনাপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো সোমবার বিকেল থেকে চলছিল নাকা চেকিং। গাংনাপুর বাজারের কাছে চৌরাস্তা মোড়ে নাকা চেকিং-এর সময় রাণাঘাট থেকে বনগাঁর উদ্দেশ্যে যাওয়া এক মোটর বাইক চালকেকে সন্দেহজনকভাবে আটকায় পুলিশ। এরপর ওই মোটর চালকের কাছ থেকে উদ্ধার হয় ৩৭ লক্ষ টাকা। ধৃতের নাম বাপ্পা সরকার। বাড়ির উত্তর ২৪ পরগনার বনগায়। ধৃত ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল এবং একটি মোটর বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। রানাঘাট থেকে বনগাঁ যাওয়ার সময় গাংনাপুর বাজারের কাছে ওই ব্যক্তিকে নাকা চেকিং এর সময় গ্রেফতার করে। ধৃতকে আজ রাণাঘাট মহকুমা আদালতে তোলা হয়।












Leave a Reply