নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আগামী ২ থেকে ১২ জানুয়ারি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে হবে ডুয়ার্স উৎসব। শনিবার মহকুমা শাসকের দপ্তরের কনফারেন্স হলে ডুয়ার্স উৎসব কমিটি বৈঠকে বসে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি স্নিগ্ধা শৈব, আলিপুরদুয়ারের মহকুমা শাসক, উৎসব সমিতির সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী, জেলা পরিষদের সহ সভাধিপতি মনোরঞ্জন দে, পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর সহ সমিতির অন্যান্য সদস্যরা।










