এসআইআর হয়রানির অভিযোগে জেলাশাসকের দ্বারস্থ তৃণমূল নেতৃত্ব, সমস্যা সমাধানের দাবি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– এস.আইআর সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরে সোমবার মালদা জেলাশাসকের দ্বারস্থ হলেন মালদার তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের জেলা কমিটিতে থাকা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মন্ত্রী তাজমূল হোসেন, বিধায়ক আব্দুর রহিম বক্সী, চন্দনা সরকার, জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, সহ অন্যান্যরা মিলে এদিন মালদা জেলা প্রশাসনিক ভবনে যান। জেলাশাসক প্রীতি গোয়েলের সঙ্গে দেখা করেন। তার কাছে এসআইআর সংক্রান্ত নানান সমস্যা ও অভিযোগের কথা তুলে ধরেন এবং এসআইআর হয়রানি বন্ধের দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *