এস আই আর প্রক্রিয়ায় ইচ্ছাকৃত হয়রানির অভিযোগ, বালুরঘাটে বিজেপির বিক্ষোভ ও ডেপুটেশন।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- এস আই আর প্রক্রিয়ায় সাধারণ মানুষ কে ইচ্ছাকৃতভাবে হয়রানি করা হচ্ছে, এই অভিযোগ তুলে বিজেপির বিক্ষোভ কর্মসূচি বালুরঘাটে। এদিন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে বালুরঘাট শহরে মিছিল করে এসে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন ও জেলা শাসক কে ডেপুটেশন দেওয়া হয়।

বিজেপির অভিযোগ, এস‌আইআর প্রক্রিয়ায় রাজ্য সরকার নিযুক্ত একশ্রেণীর ইআর‌ও, এইআর‌ও এবং বিএল‌ও রা তৃণমূলের রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে নির্বাচন কমিশনের গাইডলাইন না মেনে ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে হয়রান করছে, এস আই আর প্রক্রিয়া কে কলুষিত করতে। এই ঘটনার প্রতিবাদে ই এদিন দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিজেপির কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে এবং যাতে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে সুষ্ঠুভাবে এস আই আর প্রক্রিয়া সম্পন্ন হয় তার দাবি জানিয়ে জেলা শাসক কে ডেপুটেশন প্রদান করে।

এদিনের বিক্ষোভ ও ডেপুটেশন ঘিরে অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় জেলা শাসকের দপ্তরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *