বাল্য বিবাহ রুখতে মালদায় সচেতনতামূলক র‍্যালি, পথে নামল প্রশাসন ও স্কুল পড়ুয়ারা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— বাল্য বিবাহ মুক্ত দিবস উপলক্ষে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ স্লোগানকে সামনে রেখে মালদায় পালিত হল বাল্য বিবাহ মুক্ত ভারত অভিযান কর্মসূচি। শুক্রবার মালদা জেলা প্রশাসন এবং জেলা নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালির আগে সচেতনতামূলক ট্যাবলোর উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
ট্যাবলো উদ্বোধনের পর বিভিন্ন স্কুলের পড়ুয়া এবং আইসিডিএস কর্মীদের অংশগ্রহণে শুরু হয় সচেতনতামূলক র‍্যালি। মালদা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র‍্যালিটি বাল্য বিবাহ প্রতিরোধ এবং বাল্য বিবাহমুক্ত ভারত গড়ার বার্তা তুলে ধরে।
র‍্যালিতে প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি স্কুলের ছাত্রী, আইসিডিএস কর্মী ও সহায়িকারা অংশ নেন। র‍্যালির মাধ্যমে সাধারণ মানুষকে বাল্য বিবাহ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পাশাপাশি বাল্য বিবাহমুক্ত দেশ ও রাজ্য গঠনে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করার বার্তা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *