কালিয়াচকে পাঁচ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেফতার এক, সীমান্ত পেরিয়ে পাচারের ছক ভেস্তে গেলো।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- পাঁচ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেফতার এক।কালিয়াচক থানার চরিঅনন্তপুর এলাকা থেকে মোশারফ হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে। বৈষ্ণবনগর থানার সীমান্তবর্তী গ্রাম পারদেওনাপুর।উদ্ধার হওয়া নোটগুলি ৫০০ টাকার।
মালদা জেলা পুলিশ সুপার অভিজিত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,জালনোট গুলি বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছিল পাচারের উদ্দেশ্যে।ধৃত ব্যক্তিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এই কারবারে আর কারা যুক্ত রয়েছে।প্রাথমিক ভাবে আরো দুজনের নাম উঠে এসেছে তাদের তল্লাশি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *