ফালাকাটায় তৃণমূল ছেড়ে বিজেপিতে ১০ পরিবার, নির্বাচনের আগে পালাবদল।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- শনিবার ফালাকাটা ব্লকের গুয়াবর নগর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৭২ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ছেড়ে মোট ১০টি পরিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করে। এদিন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক বর্মনের হাত ধরে নবাগতরা দলে সামিল হন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান বিজেপি নেতৃত্ব। অন্যদিকে, এদিন তপসিতালা বাজার এলাকায় একটি নতুন নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির ৪ নম্বর মণ্ডল সভাপতি ফণীভূষণ রায়, সাধারণ সম্পাদক মাখন রায়, অঞ্চল প্রমুখ দুলাল রায়, ৭ নম্বর মহিলা মোর্চার সভানেত্রী নয়নশরী কার্জি সহ অন্যান্য নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *