ফালাকাটায় তৃণমূল ছেড়ে বিজেপিতে ৩০ পরিবার, ভোটের আগে বড় ধাক্কা।।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- বৃহস্পতিবার সন্ধ্যায় ফালাকাটা ব্লকের গুয়াবর নগর গ্রাম পঞ্চায়েতের ১৩/ ১৬২ নম্বর বুথের বাড়ই পাড়ায় তৃণমূল কংগ্রেস ছেড়ে মোট ৩০টি পরিবার বিজেপিতে যোগদান করে । এদিন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক বর্মনের হাত ধরে নবাগতরা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের স্বাগত জানান বিজেপি নেতৃত্ব। ওই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য ভূষণ মোদক, ৪ নম্বর মন্ডল সভাপতি ফণীভূষণ রায়, সাধারণ সম্পাদক সুব্রত সাহা, মন্ডল সম্পাদক অর্ণব ঘোষ, সম্পাদক মলিন রায় এবং সহ-সভানেত্রী শিল্পী সরকার সহ অন্যান্য নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *