পরিযায়ী সংখ্যালঘু শ্রমিকদের পরিবর্তনের ডাক,দাসপুরে জানালো এক সংখ্যালঘু ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বিধানসভা কেন্দ্রের অধিকাংশ পরিযায়ী শ্রমিক। এখান থেকে তারা ভিন রাজ্যে সোনার কাজ সহ অন্যান্য কাজের সঙ্গে যুক্ত সংখ্যালঘুরা। এবার তারাই পরিবর্তনের ডাক দিয়ে এই রাজ্যে ভোট দিতে এসেছে বিভিন্ন রাজ্য থেকে। বৃহস্পতিবার রাজ্যের প্রথম দফার নির্বাচন। রাজ্যের ১৫২ টি আসনে ভোট গ্রহণ পর্ব চলছে। এই মত অবস্থায় ঘাটালের এক সংখ্যালঘু শিল্পপতি এসএস আলম বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন। তিনি বলেন এই রাজ্যে পরিযায়ী তুমিকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কোন উন্নয়নের কাজ হয়নি। অন্যদিকে সংখ্যালঘুদের ব্যবহার করা হচ্ছে। এর জন্য এবারে পরিযায়ী শ্রমিকরা জোট বেঁধেছে বলে মন্তব্য করলেন তিনি। পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যে সংখ্যালঘু মুসলিমরা কতটা সুরক্ষিত সেই বিষয় নিয়েও একাধিক প্রসঙ্গ তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *