আধুনিকতার ছোঁয়ায় ভোলবদল গড়বেতার: অমৃত ভারত প্রকল্পে সেজে উঠছে গড়বেতা স্টেশন।

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর :- ভারতীয় রেলের ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ গড়বেতা স্টেশন। একসময়ের সাধারণ এই স্টেশনটি এখন কার্যত আধুনিক সুযোগ-সুবিধার এক অনন্য কেন্দ্র হয়ে উঠছে। উন্নয়নের সেই ছবিই ধরা পড়ল আমাদের ক্যামেরায়।

স্টেশন চত্বরে পা রাখলেই চোখে পড়ছে ব্যাপক কর্মযজ্ঞ। যাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে স্টেশনে বসানো হচ্ছে আধুনিক লিফট এবং এসক্যালেটর (চলন্ত সিঁড়ি)। এর ফলে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম যাত্রীদের এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাতায়াত অনেক সহজ হবে। শুধু তাই নয়, স্টেশনের প্রবেশপথ থেকে শুরু করে ওয়েটিং হল—সবকিছুই নতুনভাবে সাজানো হচ্ছে।

থাকছে উন্নতমানের শৌচাগার, পানীয় জলের সুব্যবস্থা এবং নজরকাড়া আলোকসজ্জা।
স্টেশনের সৌন্দর্যায়নের পাশাপাশি যাত্রী নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। বাড়ানো হচ্ছে সিসিটিভি ক্যামেরার পরিধি।

স্থানীয় বাসিন্দাদের মতে, গড়বেতা একটি পর্যটন ও বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় এই ভোলবদল এলাকার অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে। সব মিলিয়ে, অমৃত ভারত প্রকল্পের ছোঁয়ায় গড়বেতা স্টেশন এখন আধুনিক ও বিশ্বমানের হওয়ার পথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *