দক্ষিণ হাওড়ায় ভোটকেন্দ্রে হেনস্থার অভিযোগ, সেক্টর অফিসারের বিরুদ্ধে ক্ষোভ বিজেপি প্রার্থীর।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:- দক্ষিণ হাওড়া বিধানসভার থানামাখুয়া মডেল হাই স্কুল ভোটকেন্দ্রে ভোটারদের হেনস্থার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী শ্যামল কুমার হাতি। এদিন তিনি সেক্টর অফিসারের বিরুদ্ধে তীব্র বিরক্তি প্রকাশ করেন।

প্রার্থীর অভিযোগ, ভোটকেন্দ্রের ভিতরে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও আন্দুল রোডের উপর ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে এবং ধীরগতিতে ভোটগ্রহণ চলছে। তাঁর দাবি, এই পরিস্থিতি রাজ্য সরকারের স্বার্থে কাজ করার ইঙ্গিত দিচ্ছে।

শ্যামল কুমার হাতি জানান, বিষয়টি নিয়ে তিনি উচ্চতর কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন। এদিকে, লাইনে দাঁড়িয়ে থাকা কিছু ভোটারও ধীরগতির কারণে অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *