
প্রকাশ কালি ঘোষাল , হাওড়া :- বামুনগাছির করপাড়া এলাকায় বিজেপি সমর্থক এক মহিলার বাড়ির সামনে জোরপূর্বক ‘বিজেপি বয়কট’ পোস্টার লাগানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি পরিবারের সঙ্গে কথা বলে আশ্বাস দেন এবং ঘটনার তীব্র নিন্দা করেন।
অভিযোগকারী সোমা মাইতি জানান, এর আগেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় তাঁদের বাড়িতে ভাঙচুর ও সিসিটিভি ক্যামেরা নষ্ট করে ভয় দেখানো হয়েছিল। তাঁর দাবি, এবারও ভোটের দিন সকালে এলাকায় ভয় দেখানোর চেষ্টা করা হয় এবং গলিতে ভিড় তৈরি করে ভোটারদের বাধা দেওয়া হচ্ছিল। তবে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে শেষ পর্যন্ত ভোট দিতে সক্ষম হন বলে জানান তিনি।
তিনি আরও অভিযোগ করেন, ভবিষ্যতে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতেও তিনি নিজের রাজনৈতিক অবস্থান থেকে সরে আসবেন না বলে জানান।
ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।












Leave a Reply