
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বিধানসভা নির্বাচনের গণনা শুরুর প্রাক্কালে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভা এলাকায় ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিলেন ৩৯ নম্বর বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর এবার ভোট গণনাও যাতে সুষ্ঠ, নিরপেক্ষ ও সঠিকভাবে সম্পন্ন হয় এবং পরবর্তীতে সরকার গঠনের পর যাতে এলাকার বাসিন্দাদের জন্য কাজ করতে পারেন—এই কামনাতেই তিনি একাধিক মন্দিরে পুজো দেন।
আগামীকাল ২৬ শের নির্বাচনের রেজাল্ট। তার আগে এদিন রবিবার বালুরঘাট বিধানসভার অন্তর্গত হিলির চামুণ্ডা কালী মাতা, ত্রিমোহনী এলাকার দাপট কালী মাতা, তিওড় এলাকার তিওড় কালীবাড়িতে গিয়ে পূজা-অর্চনা করেন। বালুরঘাট বিধানসভা এলাকার বিভিন্ন মন্দিরে গিয়ে তিনি পুজো দিয়ে সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করেন।
পাশাপাশি, তপন বিধানসভার বিজেপি প্রার্থী বুধরাই টুডু এদিন পতিরাম এলাকার বিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেন। নির্বিঘ্নে ভোট শেষ হওয়া এবং ভোটে জয়লাভ করে এলাকার বাসিন্দাদের জন্য কাজ করতে পারেন, সেই প্রার্থনা করেন তিনি।












Leave a Reply