
হারিয়ে গেছে পিষ্ট হওয়া ব্যথারা দিন গুলো কোনক্রমে কাটছে, ব্যথায় অভাগ্রস্ত তবে চামড়ার আবরণে ঢাকা।
এই অবস্থায় মৃত্যুই একমাত্র পথের দিশা হওয়া উচিত, তবে মৃত্যু তো হাতে থাকে না তার আশার সময় হলে সে আসবেই-
অভগ্ন নিঃস্ব রিক্ত হৃদয় তবু কি ছাড় মেলেনি।
যখন বাসস্থান চূড়ান্ত নির্জন তখন হারিয়ে যাওয়া কনাপয়সার মত চুপিসারে সে আসে-
দেয়ালটা ঝলসানো কাটারি দিয়ে করছে বিদীর্ণ, এই সব এখন ভারবাহী ,
কষ্ট হেসে হেসে জিগ্যেস করে কেনো কষ্ট।
সব কিছু থেকে মুক্ত হতে চাইলেই কি মুক্তি মেলে?
হৃদয় দুমড়েমুচড়ে দিচ্ছে প্রতিনিয়ত অদৃশ্য স্বত্বারা।











Leave a Reply