বাড়িতে বসেই সুপ্রিম কোর্টের বিভিন্ন মামলা মেটানোর আবেদন লোক আদালতের ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দেশের শীর্ষ আদালতে বছরের পর বছর ঝুলে থাকা মামলার দ্রুত এবং সহজ নিষ্পত্তির জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছে সুপ্রিম কোর্ট আইনি পরিষেবা কমিটি। এবার সুপ্রিম কোর্টের বিচারাধীন মামলাগুলি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে বা লোক আদালতে সশরীরে উপস্থিত হয়ে মেটানো সম্ভব হবে। আগামী ২১,২২,ও ২৩ শে আগষ্ট চলবে এই কর্মসূচি,এই বিশেষ কর্মসূচির জন্য ইতিমধ্যেই আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।মূলত
সাধারণ মানুষের কাছে ন্যায়বিচার পৌঁছে দেওয়া এবং আদালতের মামলার ভার কমানোর লক্ষ্যেই সুপ্রিম কোর্ট নিয়মিত বিশেষ লোক আদালত আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। এবার সেই প্রক্রিয়াকে প্রযুক্তির মাধ্যমে আরও সহজলভ্য করা হয়েছে। এর ফলে, দূরদূরান্ত থেকে বিচারপ্রার্থীদের মামলার নিষ্পত্তির জন্য দিল্লি দৌড়াতে হবে না। ঘরে বসেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তারা লোক আদালতের শুনানিতে অংশ নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *