
মালদা, নিজস্ব সংবাদদাতা:- চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ। টাকা ফেরতের দাবিতে মালদহের গাজোলের প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা সুশীল রায় ঘেরাও। গাজোলের কিষাণমান্ডিতে প্রাক্তন তৃণমূল বিধায়ককে ঘেরাও করে বিক্ষোভ। আটকে রাখা হয়েছে প্রাক্তন বিধায়ককে। এলাকায় উত্তেজনা। কারও কাছে ১০ বছর, কারও কাছে ১২ বা ১৪ বছর আগে প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ। টাকা ফেরতের দাবিতে প্রাক্তন বিধায়ককে আটকে রেখে চলছে বিক্ষোভ। যদিও মুখ খুলতে নারাজ তৃণমূল নেতা সুশীল রায়। বিক্ষোভকারীদের দাবি, তাঁদের কাছে প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া হয়েছিল। অবশেষে এক বিক্ষোভকারির টাকা ফেরত দেন প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা।উল্লেখ্য, ২০১১ সালে কংগ্রেসের টিকিটে মালদহের গাজোল বিধানসভার বিধায়ক নির্বাচিত হন সুশীল রায়। পরে তিনি যোগ দেন তৃণমূলে।












Leave a Reply