কাটমানির টাকা ফেরতের দাবিতে আদালত চত্বরে তৃণমূল কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ, টানাহেঁচড়ার অভিযোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– কাটমানির টাকা ফেরতের দাবীতে মালদার ইংরেজবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক সাহাকে ঘিরে বিক্ষোভ। বিক্ষোভদেখালেন ৪নং ওয়ার্ড এলাকার ব্যবসায়ীদের একাংশ। বৃহস্পতিবার তারা মালদা জেলা আদালত চত্বরে কাউন্সিলর অশোক সাহাকে চোর আখ্যা দিয়ে তার জামা ধরে টানা হেঁচড়া করেন। দোকানের নামে নেওয়া কাটমানির টাকা ফেরতের দাবী জানান। উল্লেখ্য, রাজ্যে পালা বদলের পর ইংরেজবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক ‘সাহার বিরুদ্ধে পৌরসভার দোকানঘর বিলিবন্টনে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছিলেন ৪নং ওয়ার্ডের ব্যবসায়ীয়া। এমনকি তার বাড়ির সামনে ডিম ছুঁড়ে, শহর জুরে তার বিরুদ্ধে মিছিল করেছিলেন। এরপর থেকে কার্যত বেপাত্তা ছিলেন কাউন্সিলর অশোক সাহা। তবে সম্প্রতি তিনি হাইকোর্ট থেকে বেল নেন এবং বেলের কাগজপত্র নিয়ে এদিন মালদা জেলা আদালতে যাচ্ছিলেন বলে খবর। আর ঠিক তখনই তাকে ঘিরে আদালত চত্বরে তুমুল বিক্ষোভদেখান অভিযোগকারীরা। তারা কাউন্সিলরের জামা ধরে, হাত ধরে টানা হেঁচড়া করেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর অশোক সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *