
মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদার গাজোল থানার পুলিশের হাতে গ্রেপ্তার গাজোল ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি সুরজিৎ সাহা। ডাকাতির চেষ্টার ষড়যন্ত্রমূলক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি গাজোল থানার পুলিশ এক ডাকাতির চেষ্টার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করেই নাকি গাজোল ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি সুরজিৎ সাহার নাম উঠে আসে। সেই মতো শনিবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং রবিবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। যদিও ধৃত গাজোল ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনায় গাজোল বিধানসভার বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মণের অভিযোগ, ব্লক যুব তৃণমূলের সভাপতি সম্ভবত আর্মস কেসে অভিযুক্ত। তাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আইনানুযায়ী পুলিশ তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।












Leave a Reply