
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ২ নম্বর অঞ্চলের খেতুয়াতে রবিবার স্বনির্ভর গোষ্ঠী (SHG) গ্রুপের প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।
এই প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় উপস্থিত ছিলেন কেশপুর ১ নম্বর মণ্ডল বিজেপির নেতৃত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা বাবলু কোলা, সুকুমার রায়, যুব মোর্চার সভাপতি উৎপল পাঁজা-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।
নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে জানা গেছে। উপস্থিত নেতৃত্বরা নির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা জানান এবং স্বনির্ভর গোষ্ঠীর কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করেন।












Leave a Reply