
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: -পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন মালিডাঙ্গা এলাকায় রবিবার বিকেলে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে একটি কর্মীসভার আয়োজন করা হয়। সংগঠনকে আরও শক্তিশালী করা এবং বুথ স্তরে মহিলা কর্মীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
সভায় স্থানীয় মহিলা কর্মী-সমর্থকদের উপস্থিতিতে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আগামী দিনের কর্মসূচি, সদস্য সংগ্রহ অভিযান এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির ওপরও গুরুত্ব আরোপ করা হয়।
এই কর্মীসভায় উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি পলাশ সেন, মলিনা হাওলাদার, সোনালী মাহাতো-সহ বিজেপি মহিলা মোর্চার অন্যান্য নেত্রী ও কর্মী-সমর্থকরা। বক্তারা মহিলা সংগঠনকে আরও সুসংগঠিত করে আগামী দিনে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার আহ্বান জানান।












Leave a Reply