
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- জটেশ্বরে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। জটেশ্বর চৌপথি সংলগ্ন বাবুপাড়ায় স্থানীয় মহিলাদের উদ্যোগে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। এলাকার মহিলারা একত্রিত হয়ে নিজেদের উদ্যোগেই এই পুজোর আয়োজন করেছেন। ওই পুজোকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় তৈরি হয়েছে উৎসবের আবহ। শুধু পুজোর আয়োজনই নয়, মণ্ডপসজ্জা, প্রতিমা এবং আকর্ষণীয় আলোকসজ্জাতেও রয়েছে বিশেষ চমক। জানা গিয়েছে, পুজো উপলক্ষে থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এর সঙ্গে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচিরও আয়োজন করা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। সব মিলিয়ে বাবুপাড়ার জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে আনন্দে মেতেছেন এলাকাবাসী।












Leave a Reply