
মালদা, নিজস্ব সংবাদদাতা:— প্রয়াত হলেন মালদার কোতুয়ালি ভবনের সদস্য প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবু নাসের খান চৌধুরী ওরফে লেবুবাবু। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ তাঁর মৃত্যু সংবাদ মালদার কোতুয়ালি ভবনে পৌঁছতেই নেমে আসে গভীর শোকের ছায়া। শোকে মুহ্যমান হয়ে পড়েন গোটা পরিবারবর্গ। তবে শুধু পরিবার নয়, লেবুবাবুর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েন কোতুয়ালি ভবনে তাঁর দেখভালের দায়িত্বে থাকা পরিচারিকা মল্লিকা দাসও। তিনি জানান, সাহেব খুব ভালো মানুষ ছিলেন। দানধ্যান করতেন। বিপদে আপদে মানুষের পাশে থাকতেন। তাদের খুব ভালো বাসতেন। সময়ে-অসময়ে সাহায্য সহযোগিতা করতেন। কিন্তু সেই সাহেব এখন আর নেই। তিনি প্রয়াত হয়েছেন। এজন্য তারা ভীষণ শোকাহত।












Leave a Reply