গয়েশপুরে সৌর বিদ্যুৎ নিয়ে সচেতন করতে পথ নাটক।

গয়েশপুর, কল্যাণী, নিজস্ব সংবাদদাতা:- সৌর বিদ্যুৎ ব্যবহারে সাধারণ মানুষকে আরও সচেতন করতে পথ নাটকের আয়োজন করল গয়েশপুর বিদ্যুৎ দপ্তর। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে রবিবার গয়েশপুরে এই সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পথ নাটকের মাধ্যমে গ্রাহকদের বোঝানো হয়, কীভাবে সৌর শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ ব্যবহার করা যায় এবং এতে কী কী সুবিধা পাওয়া যাবে।

আয়োজকদের বক্তব্য, গোটা বিশ্ব এখন জ্বালানি সংকটের মুখে। এই পরিস্থিতিতে সৌর শক্তিই হতে পারে সবচেয়ে নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব বিকল্প। তাই সৌর বিদ্যুৎ গ্রাহকদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার নানা সুবিধা দিচ্ছে।

সৌর বিদ্যুৎ ব্যবহার করলে গ্রাহকদের বিদ্যুৎ বিল অনেকটাই কমবে এবং দীর্ঘমেয়াদে অনেক টাকা সাশ্রয় হবে বলেও পথ নাটকে তুলে ধরা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গয়েশপুর বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার জয়ন্ত কুমার শীল সহ দপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *