ভোট চুরির অভিযোগের প্রতিবাদে রঘুনাথগঞ্জ-২ ব্লক কংগ্রেসের ‘চায়ে পে চর্চা চৌপাল’।

রঘুনাথগঞ্জ, নিজস্ব সংবাদদাতা: ভোট চুরির অভিযোগের প্রতিবাদে রঘুনাথগঞ্জ-২ ব্লক জাতীয় কংগ্রেসের উদ্যোগে তেঘরি অঞ্চলের চৌমাথা মোড়ে অনুষ্ঠিত হল ‘চায়ে পে চর্চা চৌপাল’ বা কর্মী বৈঠক। অধীর রঞ্জন চৌধুরী এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলা কংগ্রেস সভাপতির নির্দেশে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি রেশমি বিবি, জেলা কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক পলাশ চন্দ্র সাহা, ব্লকের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, লক্ষীজোলা অঞ্চলের সভাপতি রশিদ শেখ, কাশিয়াডাঙা অঞ্চলের সভাপতি হাসান বিশ্বাস-সহ এলাকার বিভিন্ন স্তরের কংগ্রেস নেতা ও কর্মীরা।

এদিনের বৈঠকে বিডিও অফিসে ডেপুটেশন জমা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় এবং আগামী দিনের কর্মসূচি নিয়েও মতবিনিময় করেন উপস্থিত নেতৃত্ব ও কর্মীরা।

কংগ্রেস নেতৃত্বের দাবি, এই ধরনের বৈঠকের মাধ্যমে কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, উৎসাহ ও সাংগঠনিক ঐক্য আরও দৃঢ় হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *