ঐতিহ্যবাহী রানাঘাট ব্রজবালা প্রাথমিক বালিকা বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা হলো শুক্রবার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ঐতিহ্যবাহী রানাঘাট ব্রজবালা প্রাথমিক বালিকা বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা হলো শুক্রবার। রানাঘাট শহরচক্রের মধ্যে ব্রজবালা প্রাথমিক বিদ্যালয় প্রথম শতবর্ষ পূর্ণ করল। শতবর্ষ পূর্তির সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক স্কুলের নদীয়া জেলা পরিদর্শক সুকুমার প্রসারী,রানাঘাট শহর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক
গৌরব্রত সরকার, রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়, উপ পুরপ্রধান আনন্দ দে সহ বিশিষ্টজনেরা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর বেলুন ওড়ান উপস্থিত অতিথিবর্গরা। উপস্থিত ছিল স্কুলের ছাত্রীরা এবং শিক্ষিকা বৃন্দ। স্কুলের শতবর্ষ পূর্তি উপলক্ষে আগামী দিনে আয়োজিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এ বিষয়ে আমাদের জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *