ডার্বি ম্যাচকে ঘিরে গোটা বাংলার সঙ্গে আজ রানাঘাটেও উত্তেজনা তুঙ্গে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ঐতিহ্য প্রাচীন ডুরান্ড কাপে আজ মুখোমুখি হচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গল। দীর্ঘদিন পর যুবভারতীতে হতে যাচ্ছে ডার্বি ম্যাচ।এই ডার্বি ম্যাচকে ঘিরে গোটা বাংলার সঙ্গে আজ রানাঘাটেও উত্তেজনা তুঙ্গে।বাঙালি আজ নিখাদ ঘটি অথবা বাঙাল৷ মরশুমের প্রথম ডার্বির উন্মাদনা আজ বাঙালির শিরায় শিরায়৷ যত কঠিনই হোক, বাঙালি আজ অবলীলায় আওড়াচ্ছে লিস্টন কোলাসো, ফ্লোরেন্তিন পোগবা, হুগো বুমোস, লালচুংনুঙ্গা, কারালাম্বোস কিরিয়াকু, লালরিনজুয়ালার নাম৷ আজ বাংলার ঘরে ঘরে কিলবিল করছে ফুটবল বিশেষজ্ঞ৷ রানাঘাটেও উঠে এলো এইরকমই প্রতিক্রিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *