রানাঘাট পুরসভায় নিষিদ্ধ হলো চীনা মাঞ্জার সুতোয় ঘুড়ি ওড়ানো।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট পুরসভায় নিষিদ্ধ হলো চীনা মাঞ্জার সুতোয় ঘুড়ি ওড়ানো। বিগত বেশ কয়েকদিন ধরে রীতিমতো মাইকে প্রচার করে চীনা মাঞ্জায় ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে রানাঘাটের কুড়িটি ওয়ার্ডে। চীনা মাঞ্জার সুতোয় বিশেষভাবে ক্ষতি হচ্ছে পাখিদের।ঘুড়ি ভোকাট্টা হওয়ার পর বিভিন্ন গাছে ঐ সুতো রয়ে যাচ্ছে আর তাতে বেধে মারা যাচ্ছে বহু পাখি।দুর্ঘটনার কবলে পড়েছে মানুষও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *