বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক বৃদ্ধার।পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় জামদা গ্রামের মৃতার নাম ইচ্ছামতি সর্দার (৮২) অন্য দিনের মতো এদিনও নদীতে স্নান করতে গিয়েছিল। দীর্ঘ সময় বাড়ি না ফিরায় নদীতে গিয়ে স্নান ঘাটে দেখতে না পেয়ে সন্দেহ হয়। এরপর গ্রামের ছেলেরা নদীতে খুঁজতে নামেন। খবর দেওয়া হয় পুলিশে। সিভিক কর্মীরাও নদীতে খুঁজতে নামেন। স্নানের ঘাট থেকে কিছুটা দূরে দুটি পাথরের মাঝখানে মৃতদেহ আটকে থাকতে দেখা যায়। পুলিশ সেখান থেকে দেহটি উদ্ধার করে রানিবাঁধ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। রানিবাঁধ থানার পুলিশ জানান দেহটি ময়নাতদন্তের জন্য শনিবার বাঁকুড়া মেডিক্যালে পাঠানো হবে। অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো বৃদ্ধার।












Leave a Reply